ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুঃস্থ মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান ও জাতীয় সময়বায় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে সরকার বদ্ধপরিকর।  নারীর ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের জিরো টলারেন্স; কোন মেয়ে যেনো বাল্য বিয়ের স্বীকার না হয়। সে লক্ষ্যে কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। 
তিনি বলেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চয়তা দেন ও নারীর ক্ষমতায়ন সুসংহত করেন। এরই ধারবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতিসংঘের ৭৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ৫০:৫০ উন্নীত করার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমাতায়নের ক্ষেত্রে বিশ্বে  রোল মডেল সৃষ্টি করেছেন।     
নারীর ক্ষমতায়নে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তা সৃষ্টি ও তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে ১ কোটি নারীকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। দেশের ৬৪ টি জেলায় শিক্ষিত নারীকে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান, তৃণমূল পর্যায়ের ২ লাখ ৫৬ হাজার প্রান্তিক নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ বহু উদ্দ্যোগ নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, যুগ্মসচিব ফেরদৌসী বেগম, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। 
গজারিয়ায় এক ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ জনকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী ইন্দিরা এদিন স্থানীয় একটি সড়ক ও কয়েকটি স্থানে বৃক্ষরোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat