ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আগামী শনিবারের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।
অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিষয়টা আইনগত। মানবিক বিষয়টাও রয়েছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন।
সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) বাসায় থাকতে পেরেছেন। তার সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমি সরকারের মন্ত্রী হিসেবে তা সমর্থন না করতে পারি না। কাজেই এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। তাদের বক্তব্যকেই সমর্থন করি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে।’
তিনি বলেন, ‘তার দায় সরকারের ওপর তুলে দেবেন এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। সরকারের ওপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat