ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১১-২৮
  • ২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার এবং যশোর-খুলনা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে সৌদি সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ দুপুরে সংসদ ভবনস্থ অফিস কক্ষে সৌদি আরবের পরিবহন এবং লজিস্টিক সার্ভিস মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ. আল-জাসের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। 
ওবায়দুল কাদের জানান, বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক এবং প্রায় ৬২ কিলোমিটার দীর্ঘ যশোর-খুলনা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিলে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য চেয়ে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাময় অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। 
এ সময় মন্ত্রী  সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন এবং দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক  আরও জোরদার করার ওপরও গুরত্বারোপ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat