রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্র প্রধান নিউজিল্যান্ডকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি হামিদ আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117