ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আন্ত:মন্ত্রণালয়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে দিবসটি জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আশা প্রকাশ করে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে অনলাইনে জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ এর অনুষ্ঠানে সংযুক্ত হবেন।  
সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ও অনলাইনে শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানটি দেশের সকল জেলায় একই সময়ে অনুষ্ঠিত হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠিত হবে কাব্য নৃত্য গীতি আলেখ্যানুষ্ঠান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা।
স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে জেলা ও উপজেলা সদরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতার আযোজন করা হবে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপর স্মারক গ্রন্থ, ক্রোড়পত্র, স্মরণিকা ও পোস্টার  মুদ্রণ ও প্রকাশ করা হবে। দূতাবাসসমূহে জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। দিবসের তাৎপর্য প্রচার  ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও জেলা ও উপজেলা সদরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে বলে সভায় জানানো হয়।
ইন্দিরা বলেন,জাতির পিতার জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে সকলের সম্মিলিত  প্রয়াসে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সাথে দেশব্যাপী জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে। নতুন প্রজন্মের নিকট স্বাধীনতা অর্জনে জাতির পিতার সুমহান নেতৃত্ব এবং তাঁর বর্ণাঢ্য ও দীর্ঘ সংগ্রামী জীবনের গৌরবময় তথ্য তুলে ধরতে হবে।  
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলদার, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরীন নাহার,ক্যাবিনেট ডিভিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের প্রতিনিধি উপস্থিত থেকে পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  মতামত তুলে ধরেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ,অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী ইনাম, মহাপরিচালক জ্যোতি লাল কুরি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর জাতির পিতার জন্মদিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat