ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎকট গন্ধ ও পরিবেশ দূষণরোধে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ প্রদান করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। 
বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের বর্জ্য শোধনাগার লোকালয়ের বাইরে স্থাপন করার নির্দেশ প্রদান করেছেন। একইসঙ্গে তিনি সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়িতে দক্ষ চালক নিয়োগের নির্দেশনা দেন।   
একনেক সভায় ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় সরকার প্রধান এসব নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ময়লাবাহি গাড়ির চালকরা বেশকিছু দুঃখজনক ঘটনা ((দুর্ঘটনা) ঘটিয়েছেন। এতে আমরা সবাই কষ্ট পেয়েছি। তাই চালকদের দক্ষতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশন দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী  জানান, প্রধানমন্ত্রী  ময়লাবাহি গাড়ি চালকদের ঘটনাগুলোর বিষয়ে অবগত আছেন। এজন্য তিনি বলেছেন, নতুন প্রকল্পের আওতায় দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যেসব গাড়ি কেনা হয়েছে, সেগুলোতে যেন দক্ষ লোক নিশ্চিত করা হয়। যেসব গাড়ি কেনা হয়েছে, সেগুলোর চালকদের বিশেষ ট্রেনিং দিতে হবে। এসব ঘটনা (দুর্ঘটনা) আর দেখতে চাই না।
এম এ মান্নান আরও জানান, একনেক সভায় ‘চট্টগ্রাম-কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অন্যান্য এলাকায়ও এসব ফার্ম স্থাপন করতে হবে। এতে বেসরকারি খাতে প্রযুক্তি স্থানান্তর হবে। এই শিল্প এগিয়ে যাবে। এছাড়া প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে পুনরায় নির্দেশ প্রদান করেছেন।
উল্লেখ্য, একনেকে ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat