ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেটাররা। 
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেইজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হকও শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেইজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিন¤্র শ্রদ্ধা।’
উইকেটরক্ষক-ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের আছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। দলের পেসার জাহানারা আলম এক পোস্ট   লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat