ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্বারক ডাকটিকেট, একটি খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্বারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।
এ অনুষ্ঠানে একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।
সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমানের একটি স্যুভনিয়র গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
এ ডাকটিকেট, খাম ও ডাটা কার্ড ডাকটিকেট ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং পরে দেশের অন্যান্য জিপিও ও প্রধান পোস্ট অফিসেও পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat