ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী ইয়ামি গৌতমের ‘এ থার্সডে’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি দারুণ প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটিতে ‘নয়না’র মতো তীব্র ও বলিষ্ঠ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। নিজের এমন সাফল্যে এবং নারী দিবস উপলক্ষে তার চিন্তা-ভাবনাসহ নানা বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখী হয়েছেন তিনি।
ইয়ামি বলেন, ‘পৃথিবীর সকল নারীই অনেক সম্মানের সঙ্গে বেঁচে আছে। এ জন্য আমি একজন নারী হিসেবে গর্ববোধ করি। এমনকি যখন নারীদের কাজের প্রশংসা শুনি তখন নিজেকে ক্ষমতাধর মনে করি। এছাড়া আপনি ইতিহাসের দিকে তাকালে দেখবে অনেক দেবী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। এগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তবে সবাইকে নারীদের সুরক্ষা, সুযোগ তৈরি, শিক্ষাসহ নানা ক্ষেত্রে আরও নজর দিতে হবে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘একজন নারীর সম্মান এবং মর্যাদা রক্ষায় কখনোই আপোস করা উচিত নয়। কখনোই ঝুঁকির মধ্যে থাকা উচিত নয়, পরিবার ও সমাজের অগ্রগতির মতো নিজেদেরও আধুনিক করতে হবে, এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রতিটি পরিবার নারীর সুরক্ষা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, শিগগিরই ইয়ামিকে অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ‘ওএমজি ২’, ‘লস্ট’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘দাসভি’ সিনেমায় দেখতে পাবেন দর্শকরা। প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে হাজির হবেন বলে জানান ইয়ামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat