ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও দন্ডাদেশপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে হস্তান্তরে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা কামনা করেছেন। রাশেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
মোমেন ডেমোক্র্যাট সিনেটর জন ওসোফ এবং ওয়াশিংটন ডিসির এশিয়া, দি প্যাসিফিক, সেন্ট্রাল এশিয়া ও ননপ্রলিফারেশন বিষয়ক ফরেন অ্যাফেয়ার্স সাবকমিটি, চেয়ারম্যান অব দি হাউস কংগ্রেসম্যান অ্যামি বেরার সঙ্গে পৃথক বৈঠকে এ অনুরোধ জানান।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি জে ব্লিংকেনের আমন্ত্রণে বাংলাদেশ মন্ত্রীর মার্কিন সফরকালে বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে সিনেটর ও কংগ্রেসম্যানের নিজ নিজ কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
এছাড়াও ড. মোমেন র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা কামনা করে বলেন, ঢাকা আশা করছে যে- খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
বৈঠককালে, পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জোরালো মানবিক ও রাজনৈতিক সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।
জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের সকল নাগরিক যেন তাদের জন্মভূমি রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে সে জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর সম্ভব্য সব ধরনের চাপ প্রয়োগের জন্য মোমেন মার্কিন আইন প্রণেতাদের প্রতি অনুরোধ জানান।
এ সময় মার্কিন আইনপ্রণেতারা বিপুল সংখ্যক এই রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করে বলেন, এ ব্যাপারে তাদের সহায়তা অব্যাহত থাকবে।
ড. মোমেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ব্যাপারে ব্রিফ করেন। মার্কিন আইনপ্রণেতারা এর প্রশংসা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
তিনি কংগ্রেশনাল বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করতেও তাদের সহায়তা কামনা করেন।
বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন আইনপ্রণেতারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারণের গুরুত্বের ওপর এবং আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে চমৎকার এই অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম হানিফ, এমপি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat