জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
ঢাকা সেনানিবাসস্থ সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে চলতি মাসের ৬ তারিখ আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণ করেন।
গতকাল বুধবার ১৩ এপ্রিল তাঁর লাশ দেশে এসে পৌঁছায়। সকল আনুষ্ঠানিকতা শেষে সেনা সদস্যের লাশ দাফনের জন্য আজ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তাঁর নিজ গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117