ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন। খবর এএফপি’র।
এ ধরনের হুমকির ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘পরমাণু অস্ত্র বা কিছু রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়া কথা বলা শুরু করায়  ‘সারা বিশ্ব’ স্তম্ভিত।
তিনি সিএনএন’কে বলেন, ‘তারা তা করতে পারে। তাদের কাছে লোকজনের জীবনের কোন মূল্য নেই।’
বার্নস বৃহস্পতিবার বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিপত্তিজনক ঝুঁকি বৃদ্ধির পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কৌশলগত বা স্বল্প ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে।
ক্রেমলিন জানায়,  ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরমাণু অস্ত্রের অস্বাভাবিক গতিবিধির কোন ইঙ্গিত দেখতে পায়নি।
বার্নস বলেন, এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat