ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২২-০৬-১২
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহহাব সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তাঁর সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপ্রধান প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানবিক সহায়তা কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে।
আবদুল হামিদ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat