ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় যুক্তরাষ্ট্রের দেশি-বিদেশি থিংকট্যাংকারদের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ করা হয়েছে।  
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়। 
কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, মোঃ আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশগ্রহণ করেন। 
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা, ঢাকা-ওয়াশিংটন সরাসরি ফ্লাইট চালু এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 
বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনে বসবাসকারী বাঙালী প্রবাসীদের মধ্যে আগ্রহী বাংলাদেশী নাগরিকদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। 
পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat