ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন,‘পদ্মা সেতুকে ঘিরে নেতিবাচক কর্মকান্ড কথাবার্তা বলা হচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে দেশীয় ষড়যন্ত্র ছিল, তাই উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। সকলেই আশংকা করছেন উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি সতর্ক থাকতে বলেছেন-আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কিভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে।’ এছাড়া আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে,  তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেয়ার জন্য।
খালিদ মাহমুদ চৌধুরী আজ  ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়,  সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিলো। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে উঠবে তার জন্য পন্টুন দেয়া হচ্ছে। সেসব তদারকি করা হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে,  নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।  তাই এখানে আমরা এসেছি। প্রতিকূল অবস্থায় প্রস্তুতি সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য।’
তিনি আরো বলেন,  যেসকল মাস্টাররা লঞ্চ নিয়ে আসবে তাদের বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও  নৌপুলিশ কাজ করছে। আমাদের হাজার হাজার সেচ্ছাসেবক কাজ করছে। দূরদূরান্ত থেকে যেসব মানুষ আসবে, তাদের সভা স্থলে নিয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, বন্যা বৃষ্টি বাদল আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক  এবং উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat