ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়েছেন। গত ১০ ডিসেম্বর সিনেমাটির এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।
সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২৭১ মিলিয়ন। ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্তাকে। গানটি ‘যশোদা’ সিনেমায় ব্যবহার করা হবে।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে দারুণভাবে একটি সেট নির্মাণ করে আইটেম গানটির দৃশ্যধারণের কাজ করছেন নির্মাতারা। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের গানের চেয়েও আরো বেশি আবেদনময়ী রূপে নতুন আইটেম গানে দেখা যাবে সামান্থাকে।
‘যশোদা’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন সামান্থা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— উনি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু প্রমুখ। নারী কেন্দ্রীক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন হরি ও হারিস। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। আগামী ২২ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। তামিল ভাষার এ সিনেমা গত ২৮ এপ্রিল মুক্তি পায়। তা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat