ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ। বিভিন্ন সময় তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা, পার্টিতে অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। তবে শুরু থেকেই নিজেদের সম্পর্ক অন্যদের মতো শ্রেফ বন্ধু বলেই চালিয়ে যাচ্ছেন এই প্রেমিকযুগল। তবে এবার প্রেমিক সম্পর্কে স্তুতিগান গেয়ে নিজেদের সম্পর্ককে আরও জোরালো করলেন দিশা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাত্কারে দিশাকে প্রশ্ন করা হয়, তারা একে অপরের দ্বারা অনুপ্রাণিত হন কি-না? উত্তরে দিশা বলেন, ‘আমার ক্যারিয়ারে টাইগারের অবদান বলে শেষ করা যাবে না। আমার প্রতিটি কাজে দারুণ সহযোগিতা করে টাইগার। এক সময় মার্শাল আর্ট শেখার ইচ্ছে থাকলেও সেটা হয়ে ওঠেনি। কিন্তু পরবর্তীতে টাইগারের কারণেই স্বপ্ন পূরণ হয়েছে। এমনকি শৃঙ্খল জীবনযাপন করাও তার থেকে শিখেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে ভাবনাগুলো এক হয়ে যায়। বলতে পারেন, আমাদের মস্তিষ্ক তখন বাচ্চাদের মতো কাজ করে এবং ছোট ছোট জিনিসগুলোর মাঝে আনন্দ খুঁজে পাই।’
এদিকে আসছে ২৯ জুলাই মুক্তি পাবে দিশার ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি। এতে জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দিশা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat