জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র পক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব কে এম আব্দুস সালাম এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা আজ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117