ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৮-১৪
  • ২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। 
তিনি তাঁর সততা, মেধা এবং সাহসিকতা দিয়ে সমৃদ্ধ দেশ গড়ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কর্ম ও গৃহহীন মানুষ থাকবে না। 
প্রতিমন্ত্রী আজ রোববার তার বাসভবনে সিংড়া উপজেলার ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। খুনিরা বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য ও রাজনৈতিক ঊত্তরসূরি জাতীয় চার নেতাকেও হত্যা করে।
তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ সোনারবাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তারঁই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। 
পলক বলেন, টেলিভিশন খুললেই দেখা যায় বিএনপির অপপ্রচার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার। তারা সবসময় দেশের খারাপ চায়। দেশের পরিস্থিতিকে কেন্দ্র করে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে। 
তিনি বলেন,যত ষড়যন্ত্রই হোক বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলার সক্ষমতা আমাদের আছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
পলক আরও বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের কাতারে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজিব ওয়াজেদ জয় দেশের সব জায়গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন। এখন আর দেশের তরুণ-তরুণীরা হতাশায় নিমজ্জিত থাকেনা, তারা ঘরে বসেই অনলাইনে বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এবং উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান শামীমা হক রোজী।
প্রতিমন্ত্রী পরে উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বামিহাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat