ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৯-২০
  • ১৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস শূন্যের কোটায় আনতে দ্রুততম সময়ের মধ্যে প্রিপেইড মিটার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
সংসদ ভবনে  আজ অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ , মো: আবু জাহির, মো: আলী আজগার, মো: আছলাম হোসেন সওদাগর, মোছা: খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায়  বিগত ২৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।  ২৮তম বৈঠকের সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এরূপ একটি সরকারি ভবনে এনার্জি অডিটকরত তথ্যাদি কমিটিতে উপস্থাপন করা হয়। বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, এরূপ একটি সরকারি ভবনে প্রতিমাসে এনার্জি অডিটকরত তথ্যাদি পরবর্তীতে উপস্থাপনের জন্য পরামর্শ দেয়া হয়। প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও যানবাহন জরুরি ভিত্তিতে বরাদ্দ দেয়া, নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রে বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্র ও উপকরণের ব্যবহার বিষয়ে কমিটি পরামর্শ  দেয়।
সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয় সম্পর্কে, বৈশ্বিক জ্বালানি সংকট ও ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার প্রক্ষিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া   বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় প্রিপেইড মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে  বিস্তারিত আলোচনা করা হয়। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ডিজেলচালিত সেচযন্ত্রের পরিবর্তে সৌরসেচের ব্যবহার বৃদ্ধি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডার চেয়ারম্যান, এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat