ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৯-২৪
  • ১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি  স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সুশৃঙ্খল থেকে গণতন্ত্রকে সুসংহত করতে হবে।
তিনি বলেন,  দেশ থেকে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি দূর করতে হবে। অতীতের ন্যায় পাবনায় আর কখনোই সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না।
ডেপুটি  স্পিকারকে  পাবনাবাসী ও পাবনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাবনা মুক্তমঞ্চে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  এ কথা বলেন।
ডেপুটি  স্পিকার পাবনার জনগন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর ৭৫’ এ ঘাতক বাহিনী শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার সুযোগ পেলে এবং জাতির পিতার  কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না। কাজেই পাবনার জনগনের সাথে সাথে তাঁদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের নির্ভরতার প্রতীক সারাবিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে ৩য় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত  হিসেবে মেনে আমাদের এগিয়ে যেতে হবে।
মোঃ শামসুল হক টুকু আরও বলেন, আমি পাবনার সন্তান,  পুরো পাবনা জেলাই আমার গ্রাম। এই মাটিতে আমি খেলাধুলা করেছি, ছুটে বেরিয়েছি, এখানকার কৃতি সন্তান, রাজনীতিবিদ ও মেহনতী মানুষদের কাছ থেকে দীক্ষা নিয়েছি। এই মাটির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই মাটিকে ভালো কিছু উপহার দেয়া আমাদের সবার দায়িত্ব।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদগণ, জাতীয় চার নেতা, ৭১’ এর  শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,
সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat