ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জনগণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সকল প্রকার অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিআরটি প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
সভায় মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিক্সা ইঞ্জিনচালিত রিক্সা চলাচল বন্ধ করার ব্যাপারে ৮টি বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পুনরায় সুপারিশ করা হয়।
সভায় স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানো ও বিতরণে দীর্ঘসূত্রিতায় অসন্তোষ প্রকাশ করা হয়। এ ব্যাপারে  আবেদনকারীদের নিকট দ্রুত বিতরণের ব্যবস্থা নেয়া হবে; সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটি সড়ক ও জনপদ অধিদপ্তরের নব-নিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম থেকে ১৪তম বৈঠক পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ১ম রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার জন্য অভিনন্দন জানানো হয়। আগামী ২৮ সেপ্টেম্বর তাঁর (শেখ হাসিনা) জম্মদিন উপলক্ষে তাঁকে অগ্রিম জম্মদিনের শুভেচ্ছাও জানানো হয়।
সভায় সদ্য প্রয়াত সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী এবং ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, বিআরটিসির চেয়ারম্যান,  ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং  সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায়  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat