ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ১৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে (বিসিক ভবনে) ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান এ সময় উপস্থিত ছিলেন। 
বিসিক ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায়  শিল্পমন্ত্রী বলেন, দেশের সবস্তরের সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিসিকের উদ্যোগে সংস্থার প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপিত হলো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানানোর জন্যই শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেওয়া হয়েছে। 
মন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকান্ড এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ সৃষ্টির জন্য বিসিকের উদ্যোগে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। এ কর্নারের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা। 
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সময় বলেন, ‘বঙ্গবন্ধু কর্নার’র মাধ্যমে বিসিকের ১ হাজার ৭০০ জন কর্মকর্তা ও কর্মচারী এবং বিসিকের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিসিক ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নারে’ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জনকের ডাকে জাতির মুক্তি’ শিরোনামে শিল্পকর্ম করা হয়েছে। বিভিন্ন আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat