ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-১০-১৩
  • ১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই উপনির্বাচনের অনিয়মগুলো তদন্ত করে কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনে পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ও জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান আজ জানান, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- ইসি সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাস এবং যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-১) মো. শাহেদুন্নবী চৌধুরী।
অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বুধবার বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat