ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘরের কথা পরে জানলো ক্যামনে? বাংলার এই প্রচলিত বাগধারার বাস্তব রূপেই যেন চটেছেন আনুশকা শর্মা। বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ তাঁর স্ত্রী আনুশকা শর্মা।
কোহলি ঘরে না থাকার সময় তাঁর ঘরে ঢুকে ভিডিও ধারণের ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি।
হোটেলের ঘরে যে ভিডিও তোলা হয়েছে তা নিজেই প্রকাশ করে জানিয়েছেন কোহলি। সেখানে নিজের মতামত জানিয়েছেন আনুশকা।
তিনি লিখেছেন, ‘অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন, খ্যাতনামীদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?’
বিশ্বকাপের মাঝে এই ঘটনায় আতঙ্কিত কোহলি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’
এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’
তবে তুমুল চটে গেলেও আপাতত এর তদন্ত বা ব্যস্থা নেবার জন্য সাইবার ক্রাইমে কোনো অভিযোগ তারা কেউই জানাননি।
আনুশকা বলেন, ‘আমি চাইলেই অভিযুক্তকে পুলিশে দিতে পারি। কিন্তু এটা আমি হুশিয়ারী দিলাম। প্লিজ এই ধরণের ঘৃন্য অপরাধ থেকে বিরত থাকুন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat