ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ১৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালন করেছে সেক্টর কমান্ডারস্ ফোরামÑমুক্তিযুদ্ধ’৭১।
১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস স্বীকৃতির দাবিতে সেক্টর কমান্ডারস্ ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বহু বছর ধরে দিনটি পালন করে আসছে। 
সোহরাওয়ার্দি উদ্যানের এক অনুষ্ঠান শেষে ‘শিখাচিরন্তন’ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি কেন্দ্রীয়ভাবে পালন করে সংগঠনটি। 
এসময় সেক্টর কমান্ডারস্ ফোরামের মহাসচিব বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এবং যে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে; জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে একটি দিবস পালনের যৌক্তিকতা আছে। 
তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাই যাতে দিনটি যথাযথ সরকারি স্বীকৃতি লাভ করে এবং যুগ যুগ ধরে দিবসটি পালিত হয়।’ 
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহা. নুরুল আলম, সহসভাপতি স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী এবং ফোরামের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ  আসালত এবং বীর মুক্তিযোদ্ধা  মির্জা মুজিবুর রহমান। 
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহান আত্মত্যাগকে যুগ যুগ ধরে স্মরণ করতে  সেক্টর কমান্ডারস্ ফোরামের সকল অঙ্গ সংগঠন সারা দেশে দিনটি পালন করছে। 
এসব অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও নতুন প্রজন্মের বহু মানুষ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat