ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৯০৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোনও না কোনও কারণে বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে ‘বিতর্ক’-এর সৃষ্টি হয়। যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পিছপা হন না অভিনেত্রী। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। ইদানীং তিনি মন দিয়েছেন অন্য ভাষার ছবিতে। তাই অনেকে অভিযোগও জানান যে, কেন বাংলা ছবিতে এত কম দেখা যায় স্বস্তিকাকে? তিনি বরাবরই বলে এসেছেন, সব সময় একটু অন্য রকম কাজ করার খিদে তাঁকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনও লোভনীয় চিত্রনাট্য নাকি শুনেছেন নায়িকা। শোনার পর ‘না’ বলতে পারেননি।
টলিপাড়ার নতুন গুঞ্জন, এ বার বাংলাদেশের নতুন ছবির প্রস্তাব গিয়েছে স্বস্তিকার কাছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে অন্দরের খবর বাংলাদেশের এই ছবির জন্য রাজিও হয়ে গিয়েছেন নায়িকা। তবে এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। এই ছবির নায়ক নাকি চঞ্চল চৌধুরী। অর্থাৎ সব ঠিক থাকলে প্রথম বার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল এবং স্বস্তিকা। প্রযোজক নাকি ইতিমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত পুজোর পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে এই নতুন সিনেমার শুটিং।
এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।সুত্র-আনন্দবাজার।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat