ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষা। ১৩ বছর ধরে সিনেমার জগতে একসঙ্গে পথ চলছেন তারা। এখন পর্যন্ত ৮টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। লম্বা সময় ধরে শোবিজ অঙ্গনে থাকলেও এই প্রথমবারের মতো স্বামী অনন্ত জলিলের বাইরে অন্য নায়কের হাত ধরে পর্দায় আসছেন বর্ষা।
জানা গেছে, ১৯৭৭ সালে হিন্দি সিনেমা ‘শোলে’ এর অনুকরণে নির্মাতা দেওয়ান নজরুল নির্মাণ করেছিলেন ‘দোস্ত দুশমন’। সিনেমাটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার একই নামের সিনেমায় ডিএ তায়েবের সঙ্গে জুটি বাঁধবেন বর্ষা। সিনেমাটিতে অনন্ত জলিলকে দেখা যাবে, তবে তিনি মূল নায়কের ভূমিকায় থাকবেন না।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএ তায়েব বলেন, ‘দোস্ত দুশমন’ সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা, উনার ভালোবাসা।”
এর আগে ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। সর্বশেষ গত ঈদুল ফিতরে ‘কিল হিম’ সিনেমাতে জুটি বাঁধতে দেখা গেছে তাদের। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat