ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৫৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিখর পাহাড়িয়ার সঙ্গে ডেট করছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। গুঞ্জনটা বহুদিনের। মাঝে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছিল। কিন্তু কয়েকমাস ধরে শিখরের সঙ্গে বেশ কয়েকবার দেখা গিয়েছে জাহ্নবীকে। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে শিখরের বাড়িতে একসঙ্গে দেখা যায় তাদের। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শিখরের বাড়ি থেকে বের হতেই পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হতে হয় জাহ্নবী কাপুর। নিজের গাড়িতে উঠে মুখ ঢেকেও তাদের হাত থেকে নিস্তার পাননি অভিনেত্রী। একের পর এক ক্লিকে লেন্সবন্দি হয়েছেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে মুখ লুকানোর কারণ ও শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলেও জবাব দেননি এই অভিনেত্রী।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া। তার সঙ্গে জাহ্নবীর বন্ধুত্ব বহু পুরনো। এর আগে ভাইরাল হয়েছিল তাদের চুমুর ছবি। এরপর দুজনের ব্রেকআপ হয়েছিল বলেও শোনা যেত। সেইসব আলোচনাকে পেছনে ফেলে আবারও একসঙ্গে সময় কাটাচ্ছেন এই জুটি।
‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat