ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৫৩৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা ময়দান আজ দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে হস্তান্তর করেছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এর আগে বিকেলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি জেলা প্রশাসকের কাছে ময়দান হস্তান্তর করেন। তিনি দ্বিতীয় পর্বের আয়োজক কমিটিকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন। বুঝে পেয়ে কিছু-কিছু মুসল্লি ময়দানে প্রবেশ করেন এবং প্রস্তুতি কাজ শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন এবং দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ জিম্মাদার প্রকৌশলী খান মোহাম্মদ মুহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মো. সায়েম, হাজী মনির প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বলেন, মঙ্গলবারের মধ্যে ইজতেমা ময়দান প্রথম পক্ষ থেকে বুঝে নিয়ে দ্বিতীয়পক্ষের কাছে হস্তান্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। দ্বিতীয়পক্ষের ইজতেমা আয়োজনের জন্য যেসব সার্বিক সহযোগিতা দরকার যেমন- জনস্বাস্থ্য, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ, এলজিইডি, ফায়ার সার্ভিস, ডেসকো, তিতাস গ্যাসসহ যা যা দরকার তাদের জন্যও সেসব কিছু বলবৎ রয়েছে। এগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। সবকিছু অক্ষত আছে। প্রথমপর্বের মুসল্লিদের জন্য ময়দানে যে ধরনের সুযোগ সুবিধা ছিল, দ্বিতীয়পর্বেও সেসব সুবিধাদি রাখা হয়েছে।
এর আগে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম মাঠে আয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ইজতেমা ময়দানে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat