ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৬৪৫৬৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ১২ বছরের সংসার ভেঙেছে বলিউড অভিনেত্রী এষা দেওলের। গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আইনি বিচ্ছেদের কথা জানিয়েছিলেন ভরত-এষা। এবার এষা রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তার মা বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেমা। তিনি সংবাদ মাধ্যমকে মেয়ের রাজনীতির প্রতি আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘হ্যা, এষার রাজনীতির প্রতি আগ্রহ আছে।’
হেমা মালিনী জানান, একজন রাজনীতিবিদ হিসেবে কাজ করার জন্য তাকে ধর্মেন্দ্র সবসময় সমর্থন করেন। হেমার কথায়, পরিবার সব সময় আমার সঙ্গে থাকে। পরিবারের সমর্থনের কারণেই আমি এ কাজ করতে পারছি। 
ওরা মুম্বাইয়ে আমার বাড়ি দেখাশোনা করে, তাই আমি খুব সহজেই মথুরায় আসতে পারি। আমি মথুরায় আসি, আবার বাড়ি ফিরে যাই। ধরমজি (ধর্মেন্দ্র) আমি যা করি তাতেই খুব খুশি। তিনি আমাকে সমর্থন করেন এবং তিনিও মাঝে মধ্যে মথুরায় আসেন।
অভিনেত্রী দুই মেয়ে এষা এবং অহনাও কি রাজনীতিতে যোগ দিতে আগ্রহী– এমন প্রশ্নের জবাবে হেমা মালিনী বলেন, ওরা যদি চায় রাজনীতিতে আসতে পারে। তারপরই তিনি বলেন, এষা সামনের বছরগুলোতে রাজনীতিতে যোগ দিতে পারে। 
কারণ ও আগ্রহী বলে মনে হয়। এষা রাজনীতিতে খুবই আগ্রহী। সে বিষয়টা পছন্দ করে। আগামী কয়েক বছরেও এ আগ্রহটা থাকলে ও অবশ্যই রাজনীতিতে যোগ দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat