ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ২৩৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড টি-আরা এর গায়িকা লি আরিয়াম। প্রাক্তন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানালেন তার প্রেমিক।
কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন লি। চিকিৎসা চলছে, তবে এখনও জ্ঞান ফেরেনি বলেই খবর। সোশ্যালে লি আরিয়ামের বর্তমান প্রেমিক জানিয়েছেন, এই মুহূর্তে লি আরিয়াম হাসপাতালে রয়েছেন। ভক্তদের প্রার্থনার জন্য তিনি ধন্যবাদও জানান।
২০১৯ সালে বয়সে বড় ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লি আরিয়াম। তাদের দুই সন্তানও রয়েছে। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ২০২৩ সালে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিচ্ছেদের পথে হাঁটেন এ কোরিয়ান গায়িকা। বর্তমান প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা রয়েছে তার। এর মাঝেই এই কাণ্ড...!
২৬ মার্চ লি আইরাম বিবাহিত জীবনের নিদারুণ বেশ কিছু ছবি শেয়ার করেন। তার দাবি, সন্তানদের সামনেই শরীরে দাঁত বসিয়ে কামড় দিতেন তার প্রাক্তন স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের কাছে চলে আসেন আইরাম। 
বিয়ে আর ডিভোর্সের মাঝে একাধিক শোয়ে উপস্থিত হয়েছিলেন এই জনপ্রিয় কোরিয়ান গায়িকা। সেই সময় অনেক সত্য লুকিয়ে রেখেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করতেই প্রেমিক সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্সটাগ্রামে লিখেছেন, আরিয়ামের অনুরাগীরা যারা ওকে ভালোবাসেন, ওর সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দয়া করে আমাকে অযাতিত কোনও প্রশ্ন করে বিব্রত করবেন না।
 যে মানুষটা জীবন যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন তার প্রতি সহানুভূতিশীল হন। আমি এখন শুধু একটাই জিনিস চাই, আরিয়াম সুস্থ হয়ে উঠুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat