ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০৪-০২
  • ৭৬৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ উপলক্ষে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে পাচ জন ছেলে ও তিনজন মেয়ে মোট আট জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যের সন্তানদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ১। মোঃ মেহেদী হাসান পিতা- এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম; ২। মোঃ শাহ রিয়াজ আহম্মেদ রিয়ন, পিতা- এএসআই (নিঃ) মোল্লা নাজির হোসেন; ৩। মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা- কনস্টেবল/৩১৫ মোঃ জামাল হোসেন; ৪। মোঃ তাওহীদ হাসান, পিতা- কনস্টেবল/১৮৪ মোঃ নুর ইসলাম মোল্যা; ৫। মোঃ মুশফিকুর রহিম শিশির, পিতা-  এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন; ৬। মোছাঃ মাহমুদা খাতুন, পিতা- এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান; ৭। মোছাঃ সাদিয়া সুলতানা নিপা,পিতা-  কনস্টেবল/২১৬ জিএম নূর মোহাম্মদ এবং ৮। মোছাঃ নুসরাত জাহান, পিতা- এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১ এপ্রিল)
পরিশেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,"চাকরির ধরন অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের পরিবার ও সন্তানদের সময় কম দিয়ে থাকে। বাবা সময় দিতে না পারলেও সন্তানরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনি তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, সামনে তোমাদের নিজেকে গড়ার সময়। তোমরা কেউ আত্মতুষ্টি ও আত্ম অহংকার করবে না। তোমাদের মাঝে বাবার পদমর্যাদা নিয়ে যেন কোন শ্রেণীবিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।"
ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রাপ্তির পর পুলিশ সদস্যদের সন্তানরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তাদের এই প্রাপ্তি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat