ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ চোট সত্ত্বেও বিশ্বকাপের জন্য টার স্টেগানের ওপর আস্থা রাখলেন নাগেলসম্যান আবারও নেটিজেনদের রোষানলে কারিনা ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ২৩৪৩৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী প্রখর তাপপ্রবাহের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মালদা-মুশির্দাবাদে লোকসভা ভোটে প্রচার করতে গিয়ে শনিবার তাপপ্রবাহের শিকার হন অভিনেতা সোহম চক্রবর্তী। এরপর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 
জানা যায়, এখন সোহমের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরইমধ্যে সোহমকে দেখতে হাসপাতালে গেছেন অভিনেতা দেব। লোকসভা নির্বাচনে প্রচারকের দায়িত্ব পালনে কোনো অবহেলা নেই সোহমের। 
এর আগে কৌশানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে ভোটের প্রচার করেছেন তিনি। সে সময় এক নারী ভক্ত আচমকাই হরলিক্সের বয়াম উপহার দেন তাকে। সোহমকে আগামীতে দেখা যাবে নতুন সিনেমা ফেলুবক্সীতে। এখানে তার বিপরীতে রয়েছেন পরীমণি, মধুমিতা সরকার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat