ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২৩৪৩৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা ট্যাক্সি ড্রাইভারের হেনস্তার শিকার হয়েছেন। শুক্রবার রাতে শ্যুটিং শেষে বাড়ি ফেরার সময় ফাঁকা রাস্তায় তার সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে অভিনেত্রী জানিয়েছেন। 
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে শ্যুটিং শেষে বাইক বুকিং করে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী তনুশ্রী সাহা। হঠাৎ ড্রাইভার ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে তাকে তুই-তুকারি ও গালিগালাজ করা শুরু করে।
নিজের সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন তনুশ্রী, সেই সঙ্গে কলকাতা পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী।
তনুশ্রী পোস্টে লিখেছেন, ‘টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োতে এখন শ্যুটিং চলছে। তাই দেরি হয়ে গেলে আমি ক্যাব বাইক বুকিং করে নিই। যথারীতি গতকাল রাতেও সেটাই করেছি। ড্রাইভার শুরুতেই ১২০-১৩০ বেশি চাইলেন। নিয়মিত এমন বাড়তি ভাড়ার চাপে পড়তে হয়।
তাই আমি সেইভাবেই রাজি হই। কিন্তু গাড়ি স্টার্ট দিতেই বেপরোয়াভাবে চালাতে শুরু করে ড্রাইভার। আমি দু-তিনবার অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গিয়েছি। 
এক সময় আমি বলতে বাধ্য হই, দাদা প্লিজ এভাবে গাড়ি চালাবেন না। আপনার হয়তো বাড়ি ফেরার ইচ্ছে নেই, আমার কিন্তু বাড়ি ফিরতে হবে।’
তিনি জানিয়েছেন, এরপরই ফাঁকা রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে তাকে নামতে বলা হয়। 
তখন তনুশ্রী বলেছিলেন, ‘আমি তো এখানে নামব না, লোকেশন যেখানে দেয়া সেখানেই নামব। এরপর তুই-তুকারি ও গালিগালাজ করে সে বলে তো যাব না, তুই এখনই গাড়ি থেকে নাম। এরপর গাড়ি থেকে নেমে আমায় মারতে আসে। সেই সময় আমি চিৎকার শুরু করি।

কিছুক্ষণের মধ্যেই আমি কলকাতা পুলিশকে ফোন করি। ১৫-২০ মিনিটের মধ্যে গোটা টিম ওখানে পৌঁছে যায়। এরপর কলকাতা পুলিশ আমায় গাড়ি বুকিং করে দেয়, আমি সাবধানে বাড়ি ফিরি।

তবে আমি একটা কথাই বলব, এটা তো প্রতিদিন কারও না কারও সঙ্গে ঘটছে। তাই আমার মনে হয় ভয় পেয়ে কিছু হবে না। প্রতিবাদ করাটা খুব দরকার। তাহলে আশাকরি বোঝানো যাবে কেউ দুর্বল নয়।’

তনুশ্রী আরও লিখেছেন, ‘আমার বাড়ি থেকে ,স্টুডিওর দূরত্ব ২৮ কিলোমিটার। কলকাতা পুলিশ আছে বলেই আমি রোজ রাতে একা, মাঝরাতে ট্রাভেল করার সাহসটা পাই।
তনুশ্রী সাহা ছোটপর্দার পরিচিত মুখ। বর্তমানে কালার্স বাংলার ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে ‘তুলতুলির’ ভূমিকায় অভিনয় করেছিলেন তনুশ্রী। গত এপ্রিলে দিদি নম্বর ১-এর মঞ্চেও প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat