ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৪৩৫৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল। শিল্পী সমিতির ভোটে হেরে মনোয়ার হোসেন ডিপজল-মিশা সওদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুণ আক্তার। মালা বদলের ২৫ দিন পর মিশা-ডিপজল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। যারই প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে চেয়ার না বসার আদেশ দিয়েছে আদালত। নিপুণের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। 
সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নিপুণের শাস্তির দাবিতে আজ (২২ মে) দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা মিছিল হয়েছে। এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী। তাদের মূলকথা, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি দাবি’। 
যারা নিপুণের শাস্তি চেয়ে মিছিল করেছেন তাদের হাতে থাকা ব্যানারে এই নায়িকার গলায় জুতার মালার ছবি ব্যবহার করা হয়েছে। একইসঙ্গে নিপুণকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ‘স্লোগান’ও দিতে দেখা গেছে। 
এদিকে আজ বুধবার (২২ মে) বিকাল ৩টায় এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে।
শিল্পী সমিতিতে নিপুণবিরোধী মিছিল প্রসঙ্গে এই নায়িকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ নিপুণ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat