ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৬৭৫৬৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পুষ্টি বাগান কার্যক্রম। এ কার্যক্রমের অংশ হিসেবে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাসের পতিত জমিতে সরকারী উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরী ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ শুরু করা হয়েছে। যা ব্যাপক সারা ফেলেছে পুরো উপজেলায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় নাগরপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি অফিস। এ কার্যক্রমের অংশ হিসেবে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাসের পতিত জমিতে সরকারী উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরী ও বিভিন্ন প্রজাতির শাক-সবজি চাষ শুরু করা হয়েছে।
এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে কেচো ও শাক-সবজির বীজ সরবরাহ করা হয়। ক্যাম্পাসের পতিত জমিতে শিক্ষক ও শিক্ষার্থীরাই ভার্মি কম্পোস্ট সার তৈরী ও নানা প্রজাতির শাক-সবজির চাষ করছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চাষাবাদের আগ্রহ তৈরী হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছেন পারিবারিক পুষ্টি চাহিদা পুরণে নিজ নিজ বাড়ির পরিত্যাক্ত ও অনাবাদি জমিতে শাক-সবজি চাষ করার জন্য। শিক্ষার্থীরাও পরিবারের লোকজনের সহায়তায় নিজ নিজ বাড়িতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান।
টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, ক্লাস শুরুর আগে ও ছুটির পর ভার্মি কম্পোস্ট সার প্রজেক্ট ও নানা প্রজাতির শাক-সবজির জমিতে শিক্ষার্থীরা কাজ করছে। এতে পড়ালেখার পাশাপাশি তাদের হাতে-কলমে প্রশিক্ষনও হচ্ছে। যা তাদের পাঠ্য বই কৃষি শিক্ষায় অগ্রগতি হচ্ছে।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ‘পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্প দেখে ইতিমধ্যে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান গড়ে তুলেছেন। উপজেলা কৃষি বিভাগ জানায় উপজেলার প্রতিটি স্কুল ও কলেজকে পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে। নাগরপুরের মতো জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান স্থাপন কর্মসুচী বাস্তবায়ন করা গেলে ঘাটতি পুরণ হবে পুষ্টি চাহিদার। একইসাথে বাস্তবায়ন হবে প্রধানমন্ত্রীর নিদের্শনা ‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat