ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৩৪৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্ত্রী ও সাত মাসের শিশু কন্যাকে হত্যার দায়ে মো. কাওসার ওরফে ফারুককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডিত কাওসার তার স্ত্রী শিল্পী আক্তার ও সাত মাসের শিশু কন্যা ফারহিনকে ২০০৯ সালে ১৬ নভেম্বর হত্যা করে।
মঙ্গলবার ঢাকা জেলার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৫ বছর দন্ডিত আসামী কাওসার কারাগারে থাকায় তাকে মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন। 
কাওসার ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানা এলাকার বিদ্যাধরপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে আবুল হোসেনের ছেলে। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, কাওসার তার স্ত্রী ও সন্তানসহ ঢাকার আশুলিয়ার জামগড়া কাঁঠাল তলা এলাকায় ভাড়া থাকত। সে পর নারীতে আসক্ত হওয়ায় স্ত্রী শিল্পী আক্তার এর প্রতিবাদ করে। ২০০৯ সালের ১৬ নভেম্বর রাতে এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শিল্পী রাতে শিশু কন্যাসহ ঘুমিয়ে পড়লে কাওসার রাত সাড়ে তিনটায় শিল্পীকে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকান্ডের ঘটনাটি ভিন্ন রূপ দেয়ার জন্য শিল্পীর লাশে আগুন দেয় কাওসার। এসময় মায়ের পাশে ঘুমন্ত শিশু ফারহিন আগুনে পুড়ে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শিল্পীর ভাই সুমন বাদী হয়ে ঘটনার পরদিন আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat