ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৩২৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক ইতোমধ্যেই ঢালিউড সিনেমায় শাকিব খান এবং জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন। এবার তিনি ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছেন। তবে সিনেমায় নয়, রাফাত মজুমদার পরিচালিত ‘ইতিবৃত্ত’ শিরোনামের একটি নাটকে। 
সংবাদমাধ্যম অনুযায়ী, টানা চারদিন নাটকটির শুটিং শেষ করে করে গেল মাসেই কলকাতা ফিরে গেছেন দর্শনা বণিক।নাটকে অভিনয় সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘আমাদের এখানে (ভারতে) বাংলাদেশি নাটকের প্রচুর ফ্যান রয়েছে, তার মধ্যে আমিও একজন। সময় পেলেই বাংলাদেশের নাটক দেখি। 
 সেই জায়গা থেকে আমার খুব ইচ্ছে ছিল অন্তত একটা হলেও নাটক করতে চাই। এবার যখন প্রস্তাব পেলাম, সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করা হয়ে গেল। সুযোগ থাকলে সামনেও হয়তো বা আরও করতে পারি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে কয়েকটা সিনেমাতেই কাজ করেছি আমার অভিজ্ঞতা খুবই চমৎকার। এবার নাটকের কাজ করতে গিয়েও ঠিক একই অভিজ্ঞতা। নাটক যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো থাকে এবং একইদিনে অনেকগুলো দৃশ্যের শুট করতে হয়। 
তবে আমার ক্ষেত্রে এত বেশি চাপ ছিল না কারণ সময় নিয়েই কাজটা করেছি। যতদূর জানি, ওখানে দুই দিনে নাটকের শুটিং হয় কিন্তু এই নাটকটা চার দিনে শুট করেছি। ইট ওয়াজ ফান। মজা করতে করতে শুটিং করে ফেলেছি আমরা। পুরোটা সময়ই বেশ উপভোগ করেছি।’
এর আগে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’, জিয়াউল রোশানের বিপরীতে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেন দর্শনা বণিক। এছাড়াও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের একটি মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat