ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৩৪৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আবারও বিপাকে পড়েছেন। বুধবার সকালে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০ কোটি রুপি আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জ্যাকলিনকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
২০২১ থেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ৩৮ বছরের বলি অভিনেত্রী। তিনি শ্রীলঙ্কার নাগরিক হলেও দীর্ঘ দিন ধরেই বলিউডের সঙ্গে যুক্ত। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। 
একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।
ইডি-র দাবি, সুকেশ জালিয়াতি করা টাকায় জ্যাকলিনের জন্য দামি উপহার কিনতেন। ২০২২ সালে দায়ের করা চার্জশিটে দাবি করা হয়, অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের অপরাধ সম্পর্কে অবগত হয়েও ওই সব দামি উপহার, মূল্যবান গহনা গ্রহণ করতেন।
এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রতিবারই অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধ প্রবণতা সম্পর্কে তার কিছুই জানা ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat