ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১০-১৬
  • ৬৫৫৫৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে  যথাযথ ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে আজ সকাল ১০টায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশি^নী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর, এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

দিনটি উদযাপনের লক্ষ্যে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীর নর-নারীরা  বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। শুভ প্রবারণা পুর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা,প্রদীপ প্রজ্জলন,পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান,  কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান,পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপযপূর্ণ।

এ সময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনাও ধর্মীয় দেশনা প্রদান করেন  বৌদ্ধ ভিক্ষুরা।এ ছাড়া ‘শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের উপর আলোচনার পাশাপাশি প্রদীপপূজা, এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রয়েছে।

এদিকে পার্বত্য এলাকায় সহিংস ঘটনার কারনে এবার তিন পার্বত্য জেলার কোন বৌদ্ধ বিহারে আলোকসজ্জা, ফানুস ওড়ানো ও জল প্রদীপ বা কল্প জাহাজ নদীতে ভাসানো হচ্ছে না ।

বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশি^নী পূর্ণিমা পর্যন্ত  এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোন বৌদ্ধ বিহারেও রাত্রিযাপন করেন না। এছাড়া  বৌদ্ধ নর নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম শ্রবণ করেন। আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে।

আগামীকাল  বৃহস্পতিবার থেকে চলবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat