ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ৬৪৬৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি প্রথববার বিয়ে করেছিলেন মন্দিরে দক্ষিণী রীতি মেনে। এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এই তারকা দম্পতি। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাদের বর-বধূবেশে দেখা মিলল। স্যোশাল মিডিয়ায় তাদের বিয়ের সেসব ছবি দেখে মুগ্ধ হলো ভক্তরা।
রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি শেয়ার করে আবেগঘন হয়ে অদিতি লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।’
বিয়ের পোশাকের জন্য বলিউডের আর সবার মতোই সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন 'পদ্মাবত'র অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহেঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল।
অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থ পরনে ছিল মুক্তোরঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না।
এর আগে মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর লেহেঙ্গা। দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন ভক্ত ও নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat