ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৪৩৪৩৪৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের জনপ্রিয় পপ তারকা হানি সিং জীবনে জড়িয়েছেন বহু নারীর সাথে। বছর দুয়েক আগে ১১ বছরের সংসারও ভেঙ্গেছে তার। কখনো মাদক, কখনো বা তার গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এসব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য আলোচনায় উঠে এলেন।
সম্প্রতি তার প্রকাশিত একটি ভিডিওতে নতুন প্রেমের জল্পনা মেলে। দেখা যায়, এক তরুণীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন হানি সিং। আর সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হানির প্রেম জল্পনা।
কিন্তু কে সেই নারী, তা জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, হানি সিংয়ের সঙ্গে থাকা সেই চর্চিত প্রেমিকা হলেন মিশরের মডেল এমা বাকর। সেদিন এক রেস্তোরাঁয় বিলাসবহুল আয়োজন করেন শিল্পী।
ভিডিওতে দেখা যায়, কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুইজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত, প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতে পাশাপাশি বসেছিলেন দুইজনে।সেই ভিডিও শেয়ার করে হানি তার প্রেয়সীকে ‘ক্লিয়োপেট্রা’ বলে সম্বোধন করেন।
এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন হানি সিং। টানা ১১ বছর সংসারের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat