ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৫৬৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনায় ভাষা সৈনিক ও সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ২টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

সভায় বক্তারা বলেন, এস এম আমজাদ হোসেন শুধু একজন শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের অন্যতম রূপকার। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত ও জাতীয়করণ করেছেন। এছাড়া একজন সৎ, আদর্শ ও নীতিবান আইনজীবী হিসেবে তিনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তার আদর্শ ধারণ করা গেলে দেশের উন্নয়নে নিজেকে একজন সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। 

জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, মোল্লা মাসুম রশিদ, এম মঞ্জুর আহমেদ, শেখ মাসুদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক। 

আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat