ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩৪৩২২২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই তার ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার জিতেছেন। উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর যন্ত্রণাময় গল্প তুলে ধরা হয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার সা-লাই (৫১) চূড়ান্ত তালিকায় থাকা অপর পাঁচ প্রার্থীকে পেছনে ফেলে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৫ হাজার ৫০০ মার্কিন ডলার) মূল্যের এ পুরস্কার জেতেন। 

২০২৫ সালে এ পুরস্কার প্রাপ্তির চূড়ান্ত তালিকায় ছিলেন ভারতীয় লেখক কিরণ দেশাই ও যুক্তরাজ্যের অ্যান্ড্রু মিলারও।

এর  আগে ২০১৬ সালে সা-লাই তার ‘অল দ্যাট ম্যান ইজ’ সাহিত্যকর্মের জন্য এই মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

সা-লাইয়ের ষষ্ঠ উপন্যাস ‘ফ্লেশ’-এ পুরুষত্বের একটি অনাকর্ষণীয় অনুসন্ধান রয়েছে। নিরলঙ্কার ও তীক্ষ্ম গদ্যে লেখা ‘ফ্লেশ’-এ স্বল্পভাষী ইস্তভানের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, কিশোর বয়সে বয়স্ক মহিলার সঙ্গে তার সম্পর্ক, পরে ব্রিটেনে একজন সংগ্রামী অভিবাসী হিসেবে জীবন কাটানো এবং শেষ পর্যন্ত লন্ডনের উচ্চবিত্ত সমাজের বাসিন্দা হয়ে ওঠা।

১৫৩টি জমা পড়া উপন্যাস থেকে সা-লাইয়ের বইটি বেছে নেয় একটি পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল। বিচার প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল, ‘সেক্স এন্ড দ্য সিটি’ কমেডি ড্রামার অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার, লেখক আয়োবামি আদেবায়ো ও কাইলি রিড এবং সমালোচক ও লেখক ক্রিস পাওয়ার।

প্যানেলের চেয়ারম্যান রডি ডয়েল ১৯৯৩ সালে বুকার পুরস্কার জিতেছিলেন। তিনি বলেন, বিচারকরা এর মতো কিছু আগে কখনো পড়েননি। বইটি অনেক দিক থেকে বিষণ্ন, কিন্তু পড়তে ভীষণ আনন্দদায়ক।’

বুকার পুরস্কার সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে সা-লাই বলেন, আমি এমন একটি বই লিখতে চেয়েছি, যা হাঙ্গেরি দিয়ে শুরু হবে, ইংল্যান্ডে শেষ হবে এবং ‘সমসাময়িক ইউরোপের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভাজন’ অন্বেষণ করবে।

তিনি বলেন, ‘হাঙ্গেরি যখন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিল, তখন একজন হাঙ্গেরীয় অভিবাসীকে নিয়ে লেখা একটি উপন্যাস তৈরি করাই স্বাভাবিক মনে হয়েছিল।’

কিরণ দেশাই ও মিলারকে পেছনে ফেলে বুকার বিজয়ী হন সা-লাই। দেশাই ‘দ্য লোনলিনেস অব সোনিয়া এন্ড সানি’  উপন্যাসের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। এটি প্রায় ৭০০ পৃষ্ঠার একটি উপন্যাস এবং ২০০৬ সালে ‘ দ্য ইনহেরিট্যান্স অব লস’-এর জন্য বুকার জেতার পর এটি তার প্রথম কাজ।

মিলার এর আগেও বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। এবার ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’ উপন্যাসের জন্য বিবেচিত হন।

এ বছরের সংক্ষিপ্ত তালিকাভুক্ত অন্যান্য উপন্যাসগুলো ছিল: সুসান চয়ের ‘ফ্লাশলাইট’, কেটি কিতামুরার ‘অডিশন’ এবং বেন মার্কোভিটসের ‘দ্যা রেস্ট অব আওয়ার লাইভস’।

গত বছর ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে তার সংক্ষিপ্ত উপন্যাস ‘অরবিটাল’-এর জন্য এই পুরস্কার জিতেছিলেন। এতে ছয়জন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের গল্প তুলে ধরা হয়েছে। হার্ভে এ বছর সা-লাইকে বুকার পুরস্কার তুলে দেন।  

কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণকারী সা-লাই লন্ডনে বড় হয়েছেন এবং বর্তমানে ভিয়েনায় বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat