ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৪৩৫৪৬৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথছবি: সংগৃহীত
রহস্যজনকভাবে মারা গেছেন মার্কিন অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ। ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমানির তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat