ব্রেকিং নিউজ :
নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৭৬৬৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা মঙ্গলবার আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। 

ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কোম্পানিগুলোর অংশ গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করা হচ্ছে। বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনেজুয়েলার সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলা, এসএ-এর সঙ্গে নির্দিষ্ট কিছু লেনদেন অনুমোদন করে, যাতে তেল বা গ্যাস অনুসন্ধান উন্নয়ন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পণ্য, প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহ করা যায়। 

আরেকটি লাইসেন্স বন্দর ও বিমানবন্দর কার্যক্রম সম্পর্কিত কিছু লেনদেনও অনুমোদন করে, আর তৃতীয় একটি ডকুমেন্ট ভেনেজুয়েলা উৎসের তেলের সঙ্গে সম্পর্কিত কিছু কার্যক্রমকে যথাযথভাবে অনুমোদিত করেছে। 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে তার সমাজতান্ত্রিক বিরোধী নেতা নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর থেকে, ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে আমেরিকান বিনিয়োগকারীদের জন্য সুযোগ খুলতে দেশটির সরকারের ওপর চাপ দিয়ে আসছিলেন। 

তিনি ডেলসি রড্রিগেজকে মার্কিন শর্তে ক্ষমতায় বসিয়েছিলেন, যাতে ওয়াশিংটন বিশ্বে বৃহত্তম প্রমাণিত এই তেল মজুদে প্রবেশাধিকার পায়। 

ট্রেজারির এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট অজানা একটি তারিখে তেল সংক্রান্ত কথাবার্তা চালাতে ভেনেজুয়েলায় যাওয়ার পরিকল্পনা করছেন বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। 

২০১৯ সাল থেকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলায় বিশ্ব মোট প্রমাণিত তেল মজুদের প্রায় এক-পঞ্চম অংশ রয়েছে এবং এক সময় এই দেশ যুক্তরাষ্ট্রের বড় ক্রুড তেল সরবরাহকারী ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat