ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৬৫৬৫৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: মন্ত্রণালয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন সমাজ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। 

তিনি বলেন, সেক্ষেত্রে যার যার অবস্থান থেকে দেশের ঐতিহ্যকে সকলের সামনে তুলে আনতে হবে।

আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে  মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি একটি দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে দেশের এমন অবস্থানে নিতে হবে, যাতে একটি জীবনমুখী সংস্কৃতি গড়ে তোলা যায়।

এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নতুনভাবে যাত্রা শুরু করার আহ্বান জানান। এছাড়া, সবার অভিজ্ঞতা ও ইচ্ছাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat