ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৬-০২-১৮
  • ৭৬৫৬৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবু সাইদ চাঁদ । ছবি: সংগৃহীত
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আবু সাইদ চাঁদ নেতার্কীদের উদ্দেশে বলেছেন, কেউ দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে বরদাস্ত করা হবে না। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাসভবনে চারঘাট উপজেলা বিএনপি নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

চাঁদ বলেন, আমি চাই চারঘাট-বাঘাকে শান্তির উপজেলা বানাতে। তাই দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় করবে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক প্রবণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজদের ঠাঁই হবে না।  

উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুস সালেক আদিল প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat