ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৫
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লোকের নজর লেগে যাবে ঐন্দ্রিলার
রুমানা চৌধুরী :টালিগঞ্জের ব্লু-আইড বয় হিসেবে পরিচিত অঙ্কুশ হাজরা। একের পর এক উপহার দিচ্ছেন বাণিজ্যিক ধারার রোমান্টিক সব সিনেমা। তাই খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেন দুই বাংলায়। আর নিজের সাফল্যের পিছনে ইন্ডাস্ট্রিতে হিরোর অভাবকে দেখছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে কথা বললেন ক্যারিয়ার, প্রেমসহ ব্যক্তিগত নানা বিষয়ে। সিনেমা সমালোচকরা ইদানীং বলছেন, গত দু’বছরে কলকাতার বাণিজ্যিক বাংলা ছবিতে সবচেয়ে উন্নতি করেছেন অঙ্কুশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে গত দু’বছরে ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনও কমার্শিয়াল হিরো আসেনি। যারা রয়েছেন, তারা প্রতিষ্ঠিত। আমার ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা বাড়িতে নতুন বউ আসার মতো! সকলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সাধারণ পরিবার থেকে এসে, এই বয়সেই নিজের বাড়ি-গাড়ি করতে পেরেছি, এটাই অনেক।ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম নিয়ে অঙ্কুশ বলেন, ব্যক্তিগত পরিসরে আমিও খুব একটা খোলামেলা নই। এতে সম্পর্কটা খেলো হয়ে যায়। ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত রাখাই ভাল! ঐন্দ্রিলাকে নিয়ে লোকজনের মনে প্রচুর প্রশ্ন। আমি কখনও বলিনি যে ও শুধু আমার বন্ধু, বা বোনের মতো! ঐন্দ্রিলা আমার জীবনের এমন একজন, যে আমার এটিএমের পিন নম্বরও জানে। ওকে কোনওদিন অস্বীকার করতে পারব না। দূরেও সরাতে পারব না। কোনও মানুষই নিজের ভবিষ্যৎ কী তা জানে না। আমিও না। এই কারণেই ঐন্দ্রিলার সম্পর্কে বেশি কথা বলি না। লোকের নজর লেগে যাবে বাবা, কী দরকার! সাত বছর ইন্ডাস্ট্রিতে থেকেও বিতর্কে না থাকা প্রসঙ্গে নায়ক বলেন, বাড়ি থেকে বার হলে, তবে তো বিতর্ক হবে! আমি ডিস্কে যাই-ই না। জিমে গিয়ে ঘাম ঝরাই। ইচ্ছে হলে বন্ধুদের বাড়িতে ডেকে নিয়ে হাউসপার্টি করি। ধোয়া তুলসীপাতা আমিও নই। আর ইন্ডাস্ট্রির কারও সঙ্গে আমার অত্যধিক মাখামাখি নেই। তাই ঝগড়াও হয় না। মোস্তাফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ তো বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, শিল্পকে কখনও আটকানো উচিত নয়। কোনও জিনিস পর্দায় দেখাতে গেলে, সেটা তো অভিনয় করেই দেখাতে হবে। মহিলাদের উপর অত্যাচারের দৃশ্য দেখাতে গেলে, সেটা তো আমাকে শুট করতেই হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat